এই কোর্স কি ড্রাইভিং লেসনের বদলি?
না। রাস্তায় লেসন আপনাকে নিতেই হবে। এই কোর্সে আগে থেকে বুঝে নেবেন কী করতে হবে আর এক্সামিনার কী দেখেন, যাতে লেসনের সময়টা পুরোপুরি প্র্যাকটিসে যায়।
কে শেখাচ্ছেন?
Ripon Habib, একজন DVSA অনুমোদিত ইন্সট্রাক্টর, অর্থাৎ Approved Driving Instructor (ADI)। তিনি নিজে গাড়ি চালিয়ে দেখান এবং একজন স্টুডেন্টকে সাথে নিয়ে প্র্যাকটিসও দেখান।
একদম নতুন হলেও কি এই কোর্স করতে পারব?
হ্যাঁ। ক্লাস ১ শুরু হয় গাড়িতে ওঠা আর প্রথম সেফটি চেক দিয়ে। তারপর সিট, মিরর, প্যাডেল, গিয়ার, চালানো শুরু করা ও থামা, ধাপে ধাপে।
ম্যানুয়াল নাকি অটোমেটিক গাড়ির জন্য?
দুটোর জন্যই। ম্যানুয়ালের ক্লাচ, গিয়ার ও বাইটিং পয়েন্ট আছে, অটোমেটিকের কন্ট্রোল ও থামার নিয়মও আছে। বাকি সব, যেমন MSPSL, জাংশন, রাউন্ডঅ্যাবাউট ও পার্কিং, দুই ধরনের গাড়িতেই এক।
কতগুলো ক্লাস, আর কতদিন দেখতে পারব?
৭৬টি ভিডিও ক্লাস, মোট ১০ ঘণ্টার বেশি। পুরো কোর্স রেকর্ডেড, একবার নিলে লাইফটাইম অ্যাক্সেস। ওয়েবসাইট বা Projukti Team অ্যাপে দেখবেন।
থিওরি অন্য জায়গা থেকে পাস করেছি। তবুও কি নিতে পারব?
অবশ্যই। প্র্যাকটিক্যাল কোর্সটি আলাদাভাবে কেনা যায়। আর থিওরি এখনো বাকি থাকলে বান্ডেলে দুটো কোর্স একসাথে নিলে £১৫ কম পড়ে।
পার্কিং ও রাউন্ডঅ্যাবাউট কি বিস্তারিত আছে?
হ্যাঁ, এই দুটো নিয়েই ২৬টি ক্লাস। প্যারালাল পার্কিং, বে পার্কিং ও পুল আপ অন দ্য রাইট, ভুল হলে ঠিক করার উপায়সহ। রাউন্ডঅ্যাবাউটে Clock Method, কখন ঢুকবেন, কোন এক্সিট, মিনি রাউন্ডঅ্যাবাউট আর রাস্তায় প্র্যাকটিস।
আগে প্র্যাকটিক্যালে ফেল করেছি। কাজে লাগবে?
হ্যাঁ। ফেলের রিপোর্টে যে বিষয়ে ভুল লেখা আছে, সেই বিষয়ের ক্লাস আর কমন ভুলের ক্লাস দেখুন। এক্সামিনার কী দেখেন, তা বুঝে পরের লেসনে ঠিক সেটা অনুশীলন করুন।
ফি কত, আর কীভাবে পেমেন্ট করব?
কোর্স ফি £৩৯, একবারই। থিওরি + প্র্যাকটিক্যাল বান্ডেল £৪৯। ভর্তি হোন বাটনে চাপলে সরাসরি পেমেন্ট পেজে যাবেন, কার্ডে Stripe-এর মাধ্যমে নিরাপদে পেমেন্ট। কোনো প্রশ্ন থাকলে 020 8191 2679 নম্বরে ফোন বা হোয়াটসঅ্যাপ করুন।